31 C
আবহাওয়া
১০:৩৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

ছাগলনাইয়ায় পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

ছাগলনাইয়ায় পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

বিএনএ , ফেনীঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে তানহা (৮) ও তামিম (৭) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর সতর গ্রামে এ ঘটনা ঘটে।

তানহা ও তামিম উপজেলার জোরালগঞ্জ থানার কয়লা এলাকার টিপু সুলতানের সন্তান। তারা উত্তর সতর মধ্যম পাড়া নুরানী মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, টিপু সুলতান তার পরিবার নিয়ে উত্তর সতর গ্রামে ভাড়া থাকেন। দুপুরে সবার অগোচরে তানহা ও তামিম গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়।

পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।  তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিএনএ/নিজাম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন