18 C
আবহাওয়া
৯:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইউএস ওপেনে দেখা যাবে না সেরেনাকে

ইউএস ওপেনে দেখা যাবে না সেরেনাকে

ইউএস ওপেনে দেখা যাবে না সেরেনাকে

বিএনএ,স্পর্টেসডেস্ক :  ইউএস ওপেন থেকে ডমিনিক টিম,রজার ফেদেরার ও রাফায়েল নাদালের নাম প্রত্যাহারের পর এবার সেই তালিকায় নাম লেখালেন সেরেনা উইলিয়ামস। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ঘরের কোর্টে শেষ গ্র্যান্ডস্লাম মৌসম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ২৩ বছর গ্র্যাড স্ল্যামজয়ী এই খেলোয়াড়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। গত জুনে পায়ে চোট পেয়ে উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন ৩৯ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়।

“পুরোপুরি সেরে ওঠার জন্য আমার ডাক্তার ও মেডিকেল দলের পরামর্শ বিবেচনায় নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার। বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর শহরগুলোর একটি হলো নিউ ইয়র্ক এবং খেলার জন্য আমার প্রিয় জায়গাগুলোর একটি-আমি সমর্থকদের খুব মিস করব তবে দূর থেকে উদযাপন করব।”

“অব্যাহত ভালোবাসা ও সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। শিগগির দেখা হবে।”

শেষ গ্র্যান্ডস্লামে নামবেন বলেই, সিনসিনাটি ওপেন, টোকিও অলিম্পিকের মতো মঞ্চ থেকে নাম সরিয়ে নিয়ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। সেই পুরনো চোটই তাঁর যুক্তরাষ্ট্র ওপেনে নামার আশা শেষ করে দিল।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা