30.4 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - জুলাই ২৫, ২০২৬
Bnanews24.com
Home » মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত

মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত


বিএনএ,ঢাকা: রাজধানীর মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও দুই জন।শুক্রবার( ২৪ জুলাই)রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানাধীন ওপেক্স গার্মেন্টসের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অপর দুজন হলেন ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির হোসেন (৩২) এবং সবজি ব্যবসায়ী নালাম সরদার (৪৫)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩-এর ই-ব্লকের ওপেক্স গার্মেন্টসের সামনে অজ্ঞাত ৪ থেকে ৫ জন অস্ত্রধারী ইউসুফ আলীসহ কয়েকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টা ৪০ মিনিটের দিকে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ