27 C
আবহাওয়া
৯:৩০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » কোটা আন্দোলনের ৩ সমন্বয়ককে পাওয়া গেছে

কোটা আন্দোলনের ৩ সমন্বয়ককে পাওয়া গেছে

সমন্বয়ক

বিএনএ ডেস্ক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিখোঁজ তিন সমন্বয়ককে পাওয়া গেছে।

ওই তিন সমন্বয়ক হলেন– আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদ। তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বুধবার ফেসবুকে পোস্ট দিয়ে তারা নিজেরাই এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁদের কে বা কারা নিয়ে গিয়েছিল, পোস্টে তা বলা হয়নি।

ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম আসিফ ও বাকেরের খোঁজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আর রিফাত রশীদের বাবা দেলোয়ার হোসেন তার ছেলের খোঁজ পাওয়ার তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সংবাদ সম্মেলন করে তাদের তিন সমন্বয়কের নিখোঁজের তথ্য জানান।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা