26 C
আবহাওয়া
৭:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে মদপানে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীতে মদপানে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ

বিএনএ, ঢাকা : রাজধানীর পল্লবীতে মদপানে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাজ্জাদ হোসেন শান্তের (২১)। এ ঘটনায় আরও দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সাজ্জাদ হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কাজ করতেন। পড়াশোনা করতেন বাকেরগঞ্জ নিয়ামতি কলেজে।তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার খুন্তা কাঠায়। তিনি কৃষক ফারুক সিকদারের ছেলে।

মৃতের বন্ধু রিয়াজ বলেন, মদ পান করা সকলের বাসা মিরপুর এগারো নম্বর সেকশনে। রোববার রাতে তিন বন্ধু ঐ এলাকার একটি বাসায় বসে মদ পান করেছিলো। পরে তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢামেকে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ