34 C
আবহাওয়া
১০:০২ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, ১০ সেনাসহ নিহত ৩৪

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, ১০ সেনাসহ নিহত ৩৪


বিএনএ, ঢাকা:  আলজেরিয়ায় দাবানলে ১০ জন সেনা সদস্যসহ ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক লোক।  দাবানল ছড়িয়ে পড়েছে উত্তর আফ্রিকা এবং দক্ষিণ ইউরোপ জুড়ে।

মঙ্গলবার (২৫ জুলাই) দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ৮ হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ১ হাজার ৫০০ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেজাইয়াতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় দশজন সেনা নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে আলজেরিয়ার কাবিলি অঞ্চলে। আলজিয়ার্সের পূর্বে অবস্থিত এই পার্বত্য অঞ্চল থেকে আগুন উপকূলীয় শহর বেজাইয়া এবং জিজেলের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। মূলত প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর