27 C
আবহাওয়া
১১:৩০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন ১৪ দলের বাম শরিকরা

রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন ১৪ দলের বাম শরিকরা


বিএনএ, ঢাকা : ১৪ দলের বাম শরিক জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দলের শীর্ষ নেতারা চায়না সাউদার্ণ এয়ারলাইনস যোগে চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

সোমবার (২৪ জুলাই) দুপুরে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে তারা ঢাকা ত্যাগ করেন।

সফরকারী প্রতিনিধিদলে রয়েছেন- জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, রাশেদ খান মেনন এমপি, দিলীপ বড়ুয়া, ফজলে হোসেন বাদশা এমপি, লুৎফুন নেসা খান এমপি। এ সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসাবে চীনে গিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী।

বামপন্থী রাজনৈতিক নেতারা আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন। তারা এ সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতৃবৃন্দের সাথে কয়েক দফা বৈঠকে মিলিত হবে।

এ সফরের প্রাক্কালে রোববার সন্ধ্যায় চীনের রাষ্ট্রদূত সফরকারী নেতৃবৃন্দের সম্মানে নৈশভোজের আয়োজন করেন এবং আজ দুপুরে নেতৃবৃন্দকে বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা