20 C
আবহাওয়া
৩:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সেন্সর পেল না রায়হান রাফির সিনেমা

সেন্সর পেল না রায়হান রাফির সিনেমা

রায়হান রাফির সিনেমা

বিএনএ, বিনোদন ডেস্ক: রায়হান রাফির নতুন সিনেমা নূর শুটিং শেষ হয়েছিল অনেক আগেই। নূর’–এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবিটির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন আরিফিন শুভ। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। গত বছরের সেপ্টেম্বরে পাবনায় হয় এই ছবির শুটিং। মিশন এক্সট্রিম এর পর নূর ছবিতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

মফস্বল শহরের প্রেম-বিরহের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। বাকি ছিল সেন্সর ছাড়পত্র পাওয়া। কিন্তু ছবিটি দেখার পর ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড। ছবির কারিগরি দিক নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন তাঁরা। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

রাফি বলেন, ‘আমিও শুনেছি ‘নূর’ ছবিতে কিছু বিষয় সংশোধনের জন্য বলেছে সেন্সর বোর্ড। কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাইনি। আমাদের কাছে যে দিকনির্দেশনা আসবে সে অনুযায়ী ঠিক করে আবার আবেদন করব। আমরা সব সময় সেন্সর বোর্ডকে সম্মান করি। আমাদের তাদের মূল্যায়নের প্রতি আস্থা আছে।’

সেন্সর বোর্ড থেকে জানা গেছে গত সপ্তাহে ‘নূর’ সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখেছেন। সেন্সর বোার্ডের সদস্য ও নির্মাতা সোহানুর রহমান সোহান বলেন, ‘আমরা ছবিটি দেখেছি। ছবিটির ডাবিং পুরোপুরি শেষ করা হয়নি। তাই আমরা ছবিটির ডাবিং সম্পূর্ণ করে দিতে বলেছি। ছবির কোনো দৃশ্য নিয়ে সমস্যা নেই, পুরোপুরি টেকনিক্যাল বিষয়।’

বিএনএ/রিপন রহমান খাঁন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা