31 C
আবহাওয়া
৬:৪১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ৬১ বছরে উর্দ্ধে করোনা রোগীর মৃত্যুর হার সবচেয়ে বেশি

৬১ বছরে উর্দ্ধে করোনা রোগীর মৃত্যুর হার সবচেয়ে বেশি

৬১ বছরে উর্দ্ধে করোনা রোগীর মৃত্যুর হার সবচেয়ে বেশি

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ৬১ বছরের উর্দ্ধে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। যার হার ৫৫ দশমিক ১৪। বয়সভিত্তিক ৭টি ক্যাটাগরিতে এ চিত্র ফুঠে উঠেছে। এ পর্যন্ত ৬১ বছরের উর্ধে করোনা রোগীর মৃত্যু হয়েছে ৪৮২ জন। যার মধ্যে পুরুষ ৩৫১ জন ও মহিলা ১৩১ জন। শনিবার (২৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত বয়সভিত্তিক পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।

ওই পরিসংখ্যানে বলা হয়েছে, ০ থেকে ১০ বছরের মধ্যে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর হার ০.৪৫ শতাংশ। ওই বয়সের ৪ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে পুরুষ ৩ জন ও মহিলা ১ জন।

১১ থেকে ২০ বছরে মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ০২ শতাংশ। যাদের ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮ জন মহিলা ও ১ পুরুষ।

২১ থেকে ৩০ বছরের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৮৩ শতাংশ। মৃত্যু হয়েছে ১৬ জনের। যার মধ্যে মহিলা ১০ ও পুরুষ ৬ জন।

৩১ থেকে ৪০ বছরের মধ্যে মৃত্যু হার ৪ দশমিক ৬৯ শতাংশ। মৃত্যু হয়েছে ৪১ জনের। মহিলা ২৫ জন ও পুরুষ ১৬ জন।

৪১ থেকে ৫০ বছরের মধ্যে মৃত্যু হার ১৩ দশমিক ০৪ শতাংশ। মৃত্যু হয়েছে ১১৪ জনের। পুরুষ ৬৭ জন ও মহিলা ৪৭ জন।

৫১ থেকে ৬০ বছরের মধ্যে মৃত্যুর হার ২৩ দশমিক ৭৯ শতাংশ। মৃত্যুর সংখ্যা ২০৮ জন। পুরুষ ১২৪ জন ও মহিলা ৮৪ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, পরিবারের তরুণ ও যুবক সদস্যের সংস্পর্শে এ বয়সের বেশিরভাগ রোগী আক্রান্ত হয়। তারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগেন। করোনায় আক্রান্ত হলে তাদের ফুসফুসে প্রদাহজনিত কারণে শ্বাসকষ্ট বেড়ে যায়। ফলে এ বয়সের অর্ধেকের বেশি রোগী সুস্থ হয়ে ওঠে না। শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে একই অবস্থা।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর