18 C
আবহাওয়া
৭:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সুইডেনে রোলার কোস্টার দুর্ঘটনায় নিহত ১

সুইডেনে রোলার কোস্টার দুর্ঘটনায় নিহত ১


বিএনএ, বিশ্বডেস্ক : সুইডেনের রাজধানী স্টকহোমে একটি রোলার কোস্টার দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (২৫ জুন) রাজধানীর গ্রোনা লুন্ড বিনোদন পার্কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাবলিক ব্রডকাস্টার এসভিটি জানিয়েছে, পার্কের জেটলাইন রোলার কোস্টারটি যাত্রার সময় আংশিকভাবে লাইনচ্যুত হয়েছিল।

পুলিশের এক মুখপাত্র বলেন, ‘আমরা পার্কটি খালি করছি এবং আমরা তদন্ত শুরু করেছি।

গ্রোনা লুন্ড এক বিবৃতিতে জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪০ বছরের পুরোনো পার্কটি বন্ধ রাখা হয়েছে।

ইস্পাত-ট্র্যাকযুক্ত জেটলাইন রোলার কোস্টারটি প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার বেগে কিলোমিটার ৩০ মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছায়। এটি প্রতি বছর এক মিলিয়নেরও বেশি দর্শনার্থী পরিবহন করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা