26 C
আবহাওয়া
১২:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » উখিয়ায় তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় তরুণীর মরদেহ উদ্ধার

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় সাদিয়া আক্তার নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার ছেপটখালী মনির উল্লাহর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সাদিয়া আক্তার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া ওয়ার্ডের আব্দুল কাদের ও আনোয়ারা বেগমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রেমের সম্পর্কে জড়িয়ে ৯ মাস আগে রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার কাউছারকে বিয়ে করেন সাদিয়া। দুই পরিবার বিয়ের বিষয়টি মেনে না নেওয়ায় তারা ছেপটখালীর মনির উল্লাহর ভাড়া বাসায় অবস্থান করছিলেন। তাদের ভেতর পারিবারিক কলহ ছিল কিনা কেউ সঠিক বলতে পারছে না।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিএনএনিউজ/শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী