23 C
আবহাওয়া
১১:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ঈদুল আযহার ছুটি ৪ দিন করার দাবি বিএফইউজে-ডিইউজের

ঈদুল আযহার ছুটি ৪ দিন করার দাবি বিএফইউজে-ডিইউজের

ঈদুল আযহার ছুটি ৪ দিন করার দাবি বিএফইউজে-ডিইউজের

বিএনএ, ঢাকা: সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য আসন্ন পবিত্র ঈদ উল আযহার ছুটি ৪ দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

রোববার (২৫ জুন) বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, উৎসব উদযাপনে ছুটি পাওয়ার বিষয়টি সবার আইনগত ও নৈতিক অধিকার। সাংবাদিক ও সংবাদকর্মীরা ন্যায্য ছুটি থেকে বরাবরই বঞ্চিত। গত ঈদুল ফিতরে সরকার একদিন ছুটি বাড়ালেও সাংবাদিকরা বর্ধিত সেই ছুটি ভোগ করতে পারেননি। মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহার ছুটি সরকার ১ দিন বাড়ালেও সংবাদমাধ্যমের মালিকরা তার তোয়াক্কা করেননি। এ পরিস্থিতিতে মালিক, সাংবাদিক ও সংবাদকর্মীদের সম্পর্কে চিড় ধরবে।

সাংবাদিক নেতারা আরও বলেন, দেশের বিদ্যমান আইন অনুযায়ী অন্যান্য পেশার মতো সাংবাদিকরাও ন্যায্য ছুটি পাওয়ার দাবি রাখেন। এ ব্যাপারে পত্রিকা মালিকদের সংগঠন নোয়াব ও বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন এটকোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান বিএফইউজে ও ডিইউজের নেতারা।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা