23 C
আবহাওয়া
১১:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে মাছের দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে মাছের দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে মাছের দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বেপারি পাড়ায়  আরেছ খাঁ (২৬) নামে মাছের দোকানের এক কর্মচারীকে  কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই খুনি জসিম উদ্দিনকে (৩৫)গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আরেছ খাঁ আগ্রাবাদ বেপারি পাড়ার বাবুলের মাছের দোকানের কর্মচারী। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে জানান, মদ্যপ অবস্থায় এক ব্যক্তি মাছের দোকানে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কর্মচারী আরেছকে।  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত জসিম উদ্দিনকে আটক করা হয়েছে ।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা