27 C
আবহাওয়া
৫:২৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » মেট্রোরেল চলাচল শুরু

মেট্রোরেল চলাচল শুরু

মেট্রোরেল চলাচল শুরু

বিএনএ, ঢাকা: প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রো রেল চলাচল আবার শুরু হয়েছে। এর আগে শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়।

মেহেদী হাসান সোহান নামের এক যাত্রী বলেন, আমি কারওয়ান বাজার স্টেশন থেকে এসেছি। কিছু সময় মেট্রো বন্ধ ছিল- এমনটা শুনেছিলাম। তবে ৮টা ২০-এর দিকে আমি কারওয়ান বাজার স্টেশনে এসেছিলাম। তখন স্বাভাবিক পেয়েছি মেট্রো। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে এসে নেমেছি আমি।

আজ সন্ধ্যা পৌনে ৭টা থেকে ৭টার মধ্যে রেল চলাচল বন্ধ হয়ে যায়। মূলত উত্তরায় মেট্রো রেলের ডিপোতে অবস্থিত অপারেশন কেন্দ্রে বিদ্যুতের সংযোগ পাওয়া যাচ্ছিল না। এতে মেট্রোর সংকেত ব্যবস্থা অচল হয়ে যায়। তাই মেট্রো চলাচল বন্ধ রাখা হয়।

মেট্রো বন্ধ থাকার সময় ডিএমটিসিএলের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেছিলেন, এ অবস্থায় চাইলে রেল চালানোর সুযোগ আছে। কিন্তু ঝুঁকি বিবেচনায় রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। কারিগরি কাজ চলমান আছে। আশা করছি, দ্রুত ঠিক হয়ে যাবে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ