31 C
আবহাওয়া
৪:১৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » হাটহাজারীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

হাটহাজারীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২


বিএনএ, হাটহাজারী : চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীতে যাত্রীবাহী বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালীদাস চৌধুরীহাট প্রকাশ মগ্যারহাটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহছনাপাড়া এলাকার বাসিন্দা মৃত মো. আলী হোসেনের ছেলে আবদুল মোতালেব টিটু (৭০) ও ধলই ইউনিয়নের মনিয়া পুকুরপাড় রহমতদীঘি এলাকার বাসিন্দা মৃত সামসু মিয়ার ছেলে মো. আবছার (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে খাগড়াছড়ি থেকে একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওই মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মগ্যারহাট এলাকায় পৌঁছলে নাজিরহাটমুখী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন অটোরিকশা আরোহী নিহত হন। ওই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন বলে জানা গেছে।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনায় দুই অটোরিকশা আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী