31 C
আবহাওয়া
৪:১৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর খিলক্ষেত এলাকায় রাস্তা পারাপারের সময় কভার্ড ভ্যানের ধাক্কায় বিল্লাল হোসেন (১৭) নামে এক যুবকের মৃত্যু  হয়েছে। নিহত বিল্লাল হোসেন বনানীর কাকলী আমতলী এলাকার একটি বাসায় ভাড়া থাকত।

শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার বন্ধু রিফাত জানান, ‘শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে একটি কনসার্ট দেখে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় বিল্লাল হোসেন। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক জানান বিল্লাল আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের  মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী