31 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলা

রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলা


বিশ্বডেস্ক :  কৃষ্ণসাগরের বসফরাস প্রণালীতে একটি রুশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে সি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় ।

ডেইলি মেইল জানায়, কৃষ্ণসাগরে টহলরত রাশিয়ার যুদ্ধজাহাজ ইভান চার্সের ওপর ইউক্রেনের তিনটি সি ড্রোন হামলা চালিয়েছে। তবে সবগুলো ড্রোনই ধ্বংস করার দাবি করেছে রাশিয়া সেনারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেংকভ জানিয়েছেন, বুধবার সকালের দিকে এসব ড্রোন রাশিয়ার জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। রুশ যুদ্ধজাহাজটি বসফরাস প্রণালীর ওই এলাকায় তুর্ক স্ট্রিম এবং ব্লু স্ট্রিম গ্যাস পাইপ লাইনের নিরাপত্তা রক্ষায় টহল দিচ্ছিল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী