29 C
আবহাওয়া
৬:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে সরকার চিন্তিত নয়-কৃষিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে সরকার চিন্তিত নয়-কৃষিমন্ত্রী

জনগণের টাকা কোথায়, কীভাবে, কী কাজে ব্যয় হচ্ছে-তা জানাতে হবে-কৃষিমন্ত্রী

বিএনএ,ঢাকা:  কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে সরকার চিন্তিত নয়।

বৃহস্পতিবার (২৫ মে) সচিবালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠক শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  উপরোক্ত মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘মার্কিন ভিসা নিষেধাজ্ঞা সরকারি ও বেসরকারি সবার ক্ষেত্রে প্রযোজ্য। এ নিয়ে আওয়ামী লীগ সরকার চিন্তিত নয়।’


গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করবে। সরকার তাতে সহায়তা করবে। সুষ্ঠু নির্বাচনে নিষেধাজ্ঞা কতটা সহায়ক হবে, তা আমি জানি না।’


উন্নয়নের কারণেই আওয়ামী লীগ সরকারকে জনগণ বারবার ভোট দিয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণই ঠিক করবে কারা ক্ষমতায় যাবে। তারা যাদের ভোট দেবে, তারাই দেশ পরিচালনা করবে।
বিএনএনিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল