18 C
আবহাওয়া
৯:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দর্শনায় ৭৭ কেজি রুপার গহনা জব্দ

দর্শনায় ৭৭ কেজি রুপার গহনা জব্দ

দর্শনায় ৭৭ কেজি রুপার গহনা জব্দ

বিএনএ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকা থেকে ভারত থেকে অবৈধ পথে আসা ৭৭ কেজি ৭০০ গ্রাম রুপার গহনা জব্দ করেছে বিজিবি।

বুধবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে দর্শনা পৌরসভার মো. সোহাগ হোসেনের বাড়ি থেকে ৬ বিজিবি গহনাগুলো জব্দ করে। তবে এসময় সোহাগ পালিয়ে যান। তিনি দর্শনা পৌরসভার মোবারকপাড়া গেদু মিয়ার ছেলে।

বুধবার রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

৬ বিজিবি জানায়, দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় রুপার একটি বড় চালান পাচার হচ্ছে এমন খবরে সন্ধ্যায় মোবারকপাড়ায় অভিযান চালানো হয়। এসময় সোহাগের বাড়ি থেকে ৭৭ কেজি ৭০০ গ্রাম রুপার গহনা উদ্ধার করেন বিজিবি সদস্যরা। পরে গহনাগুলো জব্দ করা হয়।

৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় পলাতক মো. সোহাগকে আসামি করে মামলা করবেন সুবেদার মো. জহির উদ্দিন বাবর। আর জব্দ রুপার গহনা চুয়াডাঙ্গার ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা