26 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নোবিপ্রবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন

নোবিপ্রবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন

নোবিপ্রবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন

বিএনএ, নোবিপ্রবি: আগামী এক বছরের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) স্বাধীনতা শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সাবেক সভাপতি ড. মোহাম্মদ মফিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এইচ. এম মোস্তাফিজুর রহমানের অনুমোদনক্রমে এই কমিটি গঠিত হয়।

বুধবার (২৫ মে) ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি এবং শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ওয়ালিউর রহমান আকন্দকে সাধারণ সম্পাদক করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) স্বাধীনতা শিক্ষক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নব গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ- সভাপতি সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমী, যুগ্ম সাধারণ সম্পাদক- সহকারী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক- হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক সৈয়দ মো. সিয়াম এবং সহকারী অধ্যাপক সুবর্ণা বিশ্বাস, কোষাধ্যক্ষ- প্রভাষক নাজমুল হুদা, দপ্তর সম্পাদক- সহকারী অধ্যাপক আব্দুল করিম, প্রচার সম্পাদক- প্রভাষক মো. রাসেল হোসাইন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান আশিক।

কমিটির অন্যান্য কার্যকরী সদস্যরা হলেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল বাশার, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুল ইসলাম, সহযোগী অধ্যাপক ভক্ত সুপ্রতীম সরকার, সহকারী অধ্যাপক এইচ. এম. মোস্তাফিজুর রহমান এবং প্রভাষক সঞ্চিতা দেওয়ানজী।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমহান আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যে ২০০৮ সাল থেকে কাজ করে যাচ্ছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচিত শিক্ষকগণ।

বিএনএ/শাফি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের