23 C
আবহাওয়া
১২:০৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দায়িত্বপালন স্থগিতের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

দায়িত্বপালন স্থগিতের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

দায়িত্বপালন স্থগিতের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

বিএনএ, বিশ্ব ডেস্ক: স্পেনের রাজনীতি নাটকীয় মোড় নিয়েছে। স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় সরকারি দায়িত্বপালন স্থগিত করার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দুর্নীতির অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত শুরু হওয়ার পর এই ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

স্পেনের সমাজতান্ত্রিক এই নেতা বুধবার বলেছেন, তার স্ত্রী বেগোনা গোমেজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মিথ্যা হলেও, তিনি সোমবার পর্যন্ত তার সরকারি সূচি বাতিল করছেন। ওই একইদিন তিনি তার রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে মিডিয়ার সামনে উপস্থিত হবেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সানচেজ তার অ্যাকাউন্টে শেয়ার করা একটি চিঠিতে লিখেছেন, ‘আমাকে বিরতি দিতে হবে এবং ভাবতে হবে। এই প্রশ্নের উত্তর জানা আমার জরুরিভাবে দরকার… আমার কি সরকারের নেতৃত্ব দেওয়া চালিয়ে যাওয়া উচিত নাকি এই সম্মান ত্যাগ করা উচিত।’

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী ৪৯ বছর বয়সী বেগোনা গোমেজ নিজের অবস্থানকে ব্যবহার করে ব্যবসায়িক বিভিন্ন চুক্তিকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মাদ্রিদভিত্তিক একটি আদালত বেগোনা গোমেজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বিবেচনা করবে এবং তারা হয় তদন্ত চালিয়ে যাবে বা বাতিল করবে। তবে এ বিষয়ে তারা আরও কোনও তথ্য প্রদান করেনি এবং বলেছে, তদন্তটি গোপনে চলছে।

বিএনএনিউজ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা