28 C
আবহাওয়া
৯:৪৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯

সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯

সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯

বিএনএ, রাঙামাটি: রাঙামাটি বাঘাইছড়ির সাজেকে ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বাঘাইছড়ির সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল।

২৪ এপ্রিল (বুধবার) রাতে এ তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন, সাজেকের সীমান্ত সড়কের উদয়পুর এলাকার ৯০ ডিগ্রি মোড়ে দুর্ঘটনায় আহত শ্রমিকদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

তথ্য মতে, বুধবার বিকালে সীমান্ত সড়কের কাজে নিয়োজিত শ্রমিকদের বহনকারী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৮ জন মারাত্মকভাবে আহত হন। গাড়িতে ১৭ জন শ্রমিক ছিলেন। এখনো পর্যন্ত নিহত ও আহত শ্রমিকদের সুনির্দিষ্ট পরিচয় পাওয়া যায়নি। তবে অধিকাংশ গাজীপুর ও ময়মনসিংহ এলাকার বলে একটি সূত্র জানান।

সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাতুলাল চাকমা বলেন, শ্রমিকরা কাজ শেষে বাড়ি যাচ্ছিলেন। এসময় ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮ জন।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুর্গম এলাকা। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু