20 C
আবহাওয়া
৫:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে আজ শুরু হচ্ছে জব্বারের বলি খেলা

চট্টগ্রামে আজ শুরু হচ্ছে জব্বারের বলি খেলা

বলি

বিএনএ ডেস্ক: চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার ১১৫তম আসর। এ উপলক্ষে গত মঙ্গলবার শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। নগরীর লালদিঘী এলাকায় এবারের মেলা অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক কমিটির নির্দেশে লালদিঘী মোড়ে বলি খেলার অস্থায়ী বালির তৈরি মঞ্চ নির্মাণ করা হয়েছে। আজ বিকালে শুরু হবে বলি খেলা।

আবদুল জব্বারের স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী জানান, চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার আয়োজন সম্পন্ন হয়েছে। নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

আজ দুপুরের পরপরই বলি খেলা শুরু হবে। এবারের বলি খেলায় ১০০ জনের বেশি কুস্তিগির অংশ নেবেন। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা