18 C
আবহাওয়া
১০:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ইতালির প্রেসিডেন্টের শুভেচ্ছা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ইতালির প্রেসিডেন্টের শুভেচ্ছা


বিএনএ, ঢাকা: বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা। সোমবার (২৪ এপ্রিল) রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে দেওয়া এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানান ইতালির প্রেসিডেন্ট।

অভিনন্দন বার্তায় সার্জিও ম্যাটারেলা বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ঢাকা ও রোমের বন্ধুত্ব দৃঢ় বন্ধনে যুক্ত। ইতালিতে বৃহৎ বাংলাদেশি সম্প্রদায়ের অবদান সময়ের সঙ্গে সঙ্গে এ বন্ধনগুলোকে একত্রিত করেছে।

ইতালির প্রেসিডেন্ট বলেন, আমি আত্মবিশ্বাসী যে, আপনার সময়কালে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ থাকবে। নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মঙ্গল কামনা করেন সার্জিও ম্যাটারেলা।

উল্লেখ্য, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় শপথ নেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা