28 C
আবহাওয়া
৪:২৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ার সুমাত্রায় কয়েক দফা ভূমিকম্প

ইন্দোনেশিয়ার সুমাত্রায় কয়েক দফা ভূমিকম্প

ভূমিকম্প

বিশ্ব ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে মঙ্গলবার(২৪ এপ্রিল) ভোর রাতে কয়েক দফায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় সুনামি সতর্কতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। লোকজন ঘুম হতে উঠে বাড়িঘর ছেড়ে বাইরে পালাতে শুরু করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সুমাত্রা প্রদেশে স্থানীয় সময় রাত ৩টায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে সকাল পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

পাদাংয়ের অধিবাসী হেনদ্রা সাংবাদিকদের বলেন, ‘সুনামির সাইরেন শোনা মাত্রই আমরা দৌঁড়াতে শুরু করি। সঙ্গে শুধু পরিবারের সদস্যরা আছেন। অন্যকিছু সঙ্গে নেওয়ার মতো অবস্থা ছিল না।’

মূল ভূমিকম্পের পর পশ্চিম সুমাত্রার তানা বালা দ্বীপে কয়েকবার ভূ-কম্পন অনুভূত হয়। এ কারণে সেখানে সাগরের পানির উচ্চতা ১১ সেন্টিমিটার বেড়ে যায়।

প্রশান্ত মহাসাগরে ‘রিং অব ফায়ারে’ অবস্থানের কারণে দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হয়।দেশটির পশ্চিম সুমাত্রা প্রদেশে প্রায়শ ভূমিকম্প হয়ে থাকে।

বিএনএনিউজ২৪,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা