22 C
আবহাওয়া
৮:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সংস্কৃতি মন্ত্রণালয়ের গবেষণা অনুদান পেলেন কুবি শিক্ষক ড. সোহরাব

সংস্কৃতি মন্ত্রণালয়ের গবেষণা অনুদান পেলেন কুবি শিক্ষক ড. সোহরাব

সংস্কৃতি মন্ত্রণালয়ের গবেষণা অনুদান পেলেন কুবি শিক্ষক ড. সোহরাব

বিএনএ, কুবি : গবেষণায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

২০২১-২২ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা অনুদান খাত থেকে ‘বাংলায় আবিষ্কৃত টেরাকোটা ফলকের আলোকে প্রাচীন বাংলার সামাজিক-সাংস্কৃতিক অবস্থার প্রতিফলন (৪র্থ থেকে ১৩ শতক)’ বিষয়ে গবেষণার জন্য এ অনুদান দেয়া হয়। তিন বছর মেয়াদী এ গবেষণা প্রকল্পে ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন এর সাথে সহযোগী গবেষক হিসেবে থাকবেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক শারমিন রেজোয়ানা। গবেষণার জন্য প্রথম পর্যায়ে ৮ লক্ষ টাকার অনুদান দেয়া হবে।

গবেষণা অনুদান প্রাপ্তির বিষয়ে ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, শিক্ষাদানের পাশাপাশি গবেষণা করার দায়িত্ব আছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। বিশ্ববিদ্যালয়ের কাজ শিক্ষক-ছাত্র মিলে নতুন জ্ঞান সৃষ্টি করা। প্রত্নতত্ত্বের গবেষণায় লোকবল ও আর্থিক সঙ্গতি প্রয়োজন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এটিই আমাদের প্রথম কোন অনুদান পাওয়া। এ ধরনের অনুদান ছাত্র-শিক্ষকদের গবেষণায় অণুপ্রাণিত করবে।

বিএনএনিউজ২৪.কম/হাবিবুর রহমান হাবিব/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!