23 C
আবহাওয়া
৮:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে বেপরোয়া ড্রামট্রাক কেড়ে নিল যুবকের জীবন

মিরসরাইয়ে বেপরোয়া ড্রামট্রাক কেড়ে নিল যুবকের জীবন

মিরসরাইয়ে বেপরোয়া ড্রামট্রাক কেড়ে নিল যুবকের জীবন

বিএনএ, মিরসরাই : মিরসরাইয়ে দ্রুতগতীর বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় আরাফাত হোসেন (১৭) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১নং ব্রীজের দক্ষিণ পাশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন ফেনী জেলার সোনাগাজী উপজেলার মো. মোশাররফ হোসেনের ছেলে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি ড্রাম ট্রাক অপর একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আরাফাত হোসেন মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়লে মাথার ওপর দিয়ে ড্রাম ট্রাকটি চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি অর্থনৈতিক অঞ্চলের পুলিশ ফাঁড়িতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/ আশরাফ উ‌দ্দিন/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার