24 C
আবহাওয়া
২:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাজকুমারীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাজকুমারীর সৌজন্য সাক্ষাৎ


বিএনএ, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে  সোমবার(২৫ এপ্রিল) সকালে গণভবনে ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন এবং ড্যানিশ উন্নয়ন ও সহযোগিতা-বিষয়ক মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার( ২৫ এপ্রিল) সকালে তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছান ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পরে ম্যারি এলিজাবেথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

রাজকুমারী ম্যারি এলিজাবেথ আজ বিকেলে কক্সবাজার যাবেন। আগামীকাল মঙ্গলবার রাজকুমারী বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। এ ছাড়া তিনি স্থানীয়দের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে সরাসরি মত বিনিময় করবেন।

এরপর বুধবার রাজকুমারী কক্সবাজার থেকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা যাবেন এবং সুন্দরবন অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

রাজকুমারী ম্যারি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুলতলী গ্রামের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন এবং একটি সাইক্লোন শেল্টার ও উপকূলীয় বাঁধ পরিদর্শন করবেন। তিনি জীববৈচিত্র্য এবং সুন্দরবন অঞ্চলে লবণাক্ত পানি প্রবেশের বিষয় নিয়ে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে