27 C
আবহাওয়া
১০:৫১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মাকে সুস্থ করে করোনা আক্রান্ত হলেন সেই যুবক

মাকে সুস্থ করে করোনা আক্রান্ত হলেন সেই যুবক

মাকে সুস্থ করে করোনা আক্রান্ত হলেন সেই যুবক

বিএনএ ডেস্ক : নিজের পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মুখে মাকে সেই অক্সিজেনের মাস্ক পরিয়ে মোটরসাইকেলে করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা সেই ছেলেটি এখন করোনা পজিটিভ।গত শুক্রবার সকালে মাকে নিয়ে বাড়ি ফেরেন জিয়াউল হাসান টিটু। মায়ের সেবা করতে গিয়ে তিনি ছয় দিন হাসপাতালের করোনা ওয়ার্ডে পড়েছিলেন ।

রাতে করোনা ওয়ার্ডের কেবিনের মেঝেতে ঘুমাতে হয়েছিল তাকে। করোনা ওয়ার্ডে থাকার কারণে এবং মায়ের সেবা করায় টিটু করোনা আক্রান্ত হয়। মা রেহেনা পারভীন, ছেলে জিয়াউল হাসান টিটু ও ছোটভাই রাকিব হাসান ইভান শনিবার সকালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অ্যান্টিজেন টেস্ট করান। মায়ের ও ছোট ভাইয়ের প্রতিবেদন নেগেটিভ আসলেও টিটু করোনা পজিটিভ।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুনীবুর রহমান জুয়েল ফোন করে টিটুকে এ খবর জানান।ঝালকাঠি সদরের কৃষি ব্যাংকের কর্মকর্তা টিটু বলেন, আমার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। কোনো সমস্যাও নেই। সুস্থই আছি, অক্সিজেন স্যাচুরেশনও ভালো। আমি সবার কাছে দোয়া চাই।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা