28 C
আবহাওয়া
৩:১৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে সাংবাদিকদের জন্য পোর্টল্যান্ড গ্রুপের ঈদ উপহার

চট্টগ্রামে সাংবাদিকদের জন্য পোর্টল্যান্ড গ্রুপের ঈদ উপহার

চট্টগ্রামে সাংবাদিকদের জন্য পোর্টল্যান্ড গ্রুপের ঈদ উপহার

বিএনএ, চট্টগ্রাম: ঈদ আনন্দকে ভাগাভাগি করতে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যদের জন্য ঈদ উপহার প্রদান করছে পোর্টল্যান্ড গ্রুপ। মঙ্গলবার (২৫ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ মিলানায়তনে সদস্য সচিব জাহিদুল করিম কচির কাছে ঈদ উপহার তুলে দেন পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক (অর্থ) জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান নুরুল হোসেন খোকা, পরিচালক হাদিদুর রহমান, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজার (এডমিন) জাফর ইকবাল।

এসময় প্রেস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি ও বাসস চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহ নেওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম, বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ)’র নির্বাহী সম্পাদক ইয়াছীন হীরা, প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আলী ও শরীফুল রুকন।

প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, পোর্টল্যান্ড গ্রুপ বরাবরই মিডিয়াবান্ধব প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সবসময় সাংবাদিকদের পাশে থাকতে চেষ্টা করে। এই উপহার সামগ্রী আমাদের মাঝে ভাতৃত্ব তৈরী করবে। অতীতের মত আগামীতেও সাংবাদিকদের পাশে থাকবে বলে মনে করে পোর্টল্যান্ড গ্রুপ।

বিএনএনিউজ/ নাবিদ/ শাম্মী/ বাবর

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু