29 C
আবহাওয়া
১০:৪০ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » গ্রেপ্তার হলেন রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি

গ্রেপ্তার হলেন রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি

গ্রেফতার হলেন রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি

বিএনএ, রংপুর: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউর রহমান স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান জানান, গ্রেপ্তার স্বাধীন রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক  সভাপতি। গত বছরের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত হন পথচারী আবু সাঈদ। এ ঘটনায় গত বছরের ৭ নভেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার ৩০ নম্বর এজহারনামীয় আসামি তিনি। স্বাধীন শহরের কামারপাড়া এলাকার মৃত মমতাজ উদ্দিনের পুত্র।

পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, তথ্যপ্রযুক্তির সহযোগিতায়  তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে রংপুরে সংঘটিত হামলাগুলোর পরিকল্পনা ও হামলার ঘটনার মাস্টারমাইন্ড  স্বাধীন। হামলা ছাড়াও অর্থ যোগানদাতা হিসেবেও তার নাম পাওয়া গেছে।

বিএনএনিউজ /আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল