31 C
আবহাওয়া
৮:২৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে লেগুনা প্রতিযোগিতায় নিহত এক

রাজধানীতে লেগুনা প্রতিযোগিতায় নিহত এক


বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা রোডে দুই লেগুনার আগে যাওয়ার প্রতিযোগিতায় আব্দুল মমিন (৩২) নামে এক যাত্রী প্রাণ হারিয়েছেন।

সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ডেমরা রোডে কাজলার পাড় লাল মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিনের বাড়ি গাইবান্ধার সদর উপজেলায়। স্ত্রী ও এক সন্তান নিয়ে যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় থাকতেন। পেশায় অটোরিকশাচালক ছিলেন

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মাহমুদা রহমান জানান, সকালে দুটি লেগুনা ডেমরা থেকে ঢাকার ভেতরে ঢুকছিল। তবে দুটি লেগুনার চালক ওভারটেকিংয়ের জন্য প্রতিযোগিতা করছিল। তখন একটি লেগুনা অন্যটিকে চাপা দিলে একটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে যায়। এতে লেগুনাটির চালকের পাশের সিটে বসা ওই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লেগুনা দুটিও জব্দ করা হয়েছে। তবে একটির চালককেও পাওয়া যায়নি।

নিহত আব্দুল মমিনের খালাতো ভাই মো. শাহেদুল ইসলাম জানান, সকালে বাসা থেকে বের হয়ে মেরাদিয়ায় তার বোনের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। পবর্তীকালে পুলিশের মাধ্যমে খবর পান তারা।

বিএনএনিউজ/ রেহানা

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম