23 C
আবহাওয়া
২:১৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ


বিএনএ, ঢাকা: জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের পাশাপাশি মহান স্বাধীনতা দিবস উদযাপনের অপেক্ষায় পুরো দেশ। লাখো মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের বেদী। বরাবরের মত এবারও পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন শেষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।

জানা গেছে, দিবসটির প্রথম প্রহরেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন কূটনৈতিকবৃন্দ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ সমাজের সর্বস্তরের মানুষজন শহীদ বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক চার দিনের সফরে আজ (সোমবার) ঢাকায় এসেছেন। সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের রাজাও অংশ নেবেন।

গণপূর্ত বিভাগের কর্মীদের দুই সপ্তাহের পরিশ্রমে স্মৃতিসৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রূপ। ধোয়া-মোছা শেষে সিঁড়িসহ অন্য স্থাপনায় পড়েছে রং-তুলির আঁচড়। বাহারি ফুলে ঢেকে দেয়া হয়েছে বেদীর সবুজ চত্ত্বর।

সাভারের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ লাখ লাখ মানুষ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। সে লক্ষ্যে স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য গত ১২ মার্চ থেকে দর্শণার্থীদের প্রবেশ সংরক্ষিত রাখা হয়েছে।’

মহান স্বাধীনতা দিবস উদযাপন নির্বিঘ্নে করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়া সম্পন্ন হয়েছে। স্বাধীনতা দিবস উদযাপন নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। এ ছাড়া বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘আমাদের কয়েক স্তরের নিরাপত্তা থাকবে। সাদা পোশাকে পুলিশ থাকবে। এ ছাড়া ভেন্যুকেন্দ্রিক আমাদের বড় একটি টিম কাজ করবে। এর বাইরে ড্রোন দিয়ে প্রথমবারের মতো পুরো এলাকা নজরদারি করা হবে।’

২৬ মার্চ ভোরে জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষ থেকে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে সৌধের দরজা।

বিএনএ/এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা