23 C
আবহাওয়া
১:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নোবিপ্রবি ট্রেজারারের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নোবিপ্রবি ট্রেজারারের শ্রদ্ধা নিবেদন


বিএনএ, নোবিপ্রবি : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নব-নিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। শনিবার (২৫ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান, নোবিপ্রবি শিক্ষক সমিতির সহ-সভাপতি ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ভাষা শহীদ আব্দুস সালাম হলোর প্রভোস্ট অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান রিমন সহ নোবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নোবিপ্রবি ট্রেজারার অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন ’হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সঙ্গে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদ ও মহান স্বাধীনাতা সংগ্রামের ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জাতির পিতার আদর্শকে সমুন্নত রেখে সম্মিলিতভাবে আমাদেরকে কাজ করতে হবে। তবেই স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সম্ভব। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা- জয় বঙ্গবন্ধু।’

উল্লেখ্য, গত ১৬ মার্চ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে নোবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর উপসচিব জনাব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর  মো. আবদুল হামিদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১৩(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য এ নিয়োগ প্রদান করেছেন।

বিএনএ/শাফি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা