29 C
আবহাওয়া
৩:৩০ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » হজের টাকা জমা নেয়া ব্যাংক আজও খোলা

হজের টাকা জমা নেয়া ব্যাংক আজও খোলা

শনিবার ব্যাংকের কিছু শাখা খোলা

বিএনএ ডেস্ক: হজের টাকা জমা নেয়, এমন ব্যাংক শাখা আজ শনিবার খোলা থাকছে। আর হজ নিবন্ধনের শেষ দিন আগামী ২৭ মার্চ সোমবার অফিস সময় শেষেও প্রয়োজনে খোলা থাকবে ব্যাংক শাখা। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অনেক বেশি খরচের কারণে পাঁচ দফা সময় বাড়িয়েও হজ নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। এর আগে বিভিন্ন সময়ে প্রথম দফার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নিবন্ধন শেষ হয়। এবার এক লাফে খরচ অনেক বাড়িয়ে হজে যেতে প্রায় ৭ লাখ টাকা জমা দিতে হচ্ছে। মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ রয়েছে। গত ২১ মার্চ পর্যন্ত নিবন্ধন করেছেন ১ লাখ ১৫ হাজার ৪৬৯ জন।

তবে বিভিন্ন পক্ষের সমালোচনার মধ্যে হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট