24 C
আবহাওয়া
৮:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ভাগ্নির লাঠির আঘাতে মামার মৃত্যু

ভাগ্নির লাঠির আঘাতে মামার মৃত্যু

ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ হারাল বড় ভাই

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে বাড়ির সীমানা নিয়ে বিরোধে ভাগ্নির লাঠির আঘাতে মাজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকে ভাগ্নি হালিমা খাতুন ও তার ভাইয়েরা পলাতক রয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাজিম উদ্দিনের মৃত্যু হয়। এর আগে ওইদিন দুপুরের পরে জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের উত্তর জাহাঙ্গীর পুর গ্রামে মামা মাজিম উদ্দিন পিটিয়ে আহত হালিমা ও তার ভাইয়েরা।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামা মাজিম উদ্দিনের সাথে ভাগ্নি হালিমা, নাছিমা ও ভাগ্নে আব্দুর রাশিদ, কাদির, আলামিন, হালিমদের সাথে দীর্ঘদিন যাবত জমি সিমানা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন দুপুরে পরে জমির সীমানা নিয়া বিরোধের জেরে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে হালিমা তার হাতে থাকা কাঠের লম্বা টুকরা দিয়ে মামা মাজিম উদ্দিনের মাথায় আঘাত করে। এতে মাজিম উদ্দিন মাটিতে লুটিয়ে পড়লে নাছিমা, আব্দুর রাশিদ, কাদির, আলামিন, হালিম তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে মাজিম উদ্দিনের স্বজনরা তাকে উদ্ধারে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে মাজিম উদ্দিন মারা যায়।

ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে