28 C
আবহাওয়া
৬:২১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ২১ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেবে নোবিপ্রবি

২১ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেবে নোবিপ্রবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিএনএ, নোবিপ্রবি : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২১ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। শুক্রবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের জীবিত ২১ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হবে। এ লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা বিষয়ক একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাকী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সাখাওয়াত হোসেন, অর্থ ও হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমান, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ অধ্যয়ন বিভাগের প্রভাষক তাসনীম আলম। কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন উপাচার্যের একান্ত সচিব আবু জুবায়ের।

এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির অনুুষ্ঠিত হবে। ২৫ মার্চ রাতে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন ও নিষ্প্রদীপকরণ করা হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে গার্ড অব অনার প্রদান, আলোকচিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। নোবিপ্রবির পক্ষ থেকে প্রতি বছরই বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হবে। স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় থেকে গত বছরও বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও শহিদ সার্জেন্ট জহুরুল হকসহ ২১ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

বিএনএনিউজ২৪.কম/শাফি/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা