27.3 C
আবহাওয়া
২:২৭ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » বাসের ধাক্কায় পরিচ্ছন্ন কর্মী নিহত

বাসের ধাক্কায় পরিচ্ছন্ন কর্মী নিহত

বাসের ধাক্কায় পরিচ্ছন্ন কর্মী নিহত

বিএনএ,ঢাকা : রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের কাছে স্বদেশ পরিবহনের একটি বাসের ধাক্কায় ফারুক মিয়া (৫৬) নামে এক পরিচ্ছন্ন কর্মী নিহত হয়েছেন। শুক্রবার(২৫মর্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহাসিন বলেন, সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় ফারুক মিয়া বাস ধাক্কায় আহত হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, স্থানীয় জনগণ গাড়িটিকে আটক করলেও চালক পালিয়ে যান। বাসটিকে আমাদের হেফাজতে রয়েছে। নিহতের বাসা হাজারীবাগের গনক টোলি এলাকায়।

বিএনএনিউজ২৪.কম/ আজিজুল/ এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ