20 C
আবহাওয়া
৩:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

বিএনএ,ঢাকা : রাজধানীর রূপনগর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বালু বোঝাই ট্রাক ও কোকাকোলা কোম্পানির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাদল (৪৫) ও রফিকুল ইসলাম রফিক (২২) নামে ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (২৫ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ফয়সাল (১৯) ও সেলিম (২৬) নামে আরও দুই জন আহত হয়েছেন।

গুরুতর আহতাবস্থায় তাদের চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বাদল ও রফিককে মৃত ঘোষণা করেন। পথচারী জিলানী মিয়া জানান, রূপনগর বেড়িবাঁধ এলাকায় বালু বোঝাই ট্রাক ও কোকাকোলা কোম্পানির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালু বোঝাই ট্রাকের চালক ও লেবার মারা যায়। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। ঢাকা মেডিকেলে তারা চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সকালে দুর্ঘটনায় আহত ঢামেকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত দুজনের ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

বিএনএনিউজ২৪.কম/ আজিজুল/ এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা