29 C
আবহাওয়া
৩:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » জয়ের খোঁজে ওয়েলিংটনে বাংলাদেশ

জয়ের খোঁজে ওয়েলিংটনে বাংলাদেশ


বিএনএ ডেস্ক:প্রথম ওয়ানডেতে বাজেভাবে হার। দ্বিতীয় ওয়ানডেতেও হার। তবে ছিল প্রতিদ্বন্দ্বিতা, লড়াইয়ের তীব্রতা। ব্যাটিং, বোলিং সব কিছুই ছিল দারুণ। সেদিন দলগত ফিল্ডিংয়ে বাংলাদেশ কাটিয়েছে বাজে দিন। নয়তো নিউ জিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম জয় পেয়েই যেতো বাংলাদেশ।

ডানেডিনের পর ক্রাইস্টচার্চেও জয় নামক সোনার হরিণ ধরা দেয়নি। বাকি আছে মাত্র একটি ওয়ানডে। সেটি শুক্রবার ওয়েলিংটনে। পারবে কী বাংলাদেশ? হারলে হোয়াইওয়াশ, জিতলে কিছুটা মান থাকবে; এমন সমীকরণ মাথায় নিয়ে বাংলাদেশ বুধবার (২৪ মার্চ) ওয়েলিংটনে পা রেখেছে।

স্থানীয় সময় বিকেলে ওয়েলিংটনে পৌঁছেছে দল। বৃহস্পতিবার (২৫ মার্চ) একদিনের অনুশীলন শেষে বাংলাদেশ শেষ ম্যাচে নামবে।

ক্রাইস্টচার্চে ২৭২ রান তাড়া করে জিতেছে নিউ জিল্যান্ড। ম্যাচে বাংলাদেশ চারটি সহজ ক্যাচ হাতছাড়া করে। রান আউট মিস করে একটি। সুযোগগুলো কাজে লাগানোয় হতাশায় পুড়েছেন তামিম।

ম্যাচ শেষে অধিনায়ক বলেছিলেন, ‘এর চেয়ে ভালো সুযোগ কোনও সময় আমরা পাইনি। এটা আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। দেশের বাইরে এমন সুযোগ সব সময় আসে না। খেলাটা প্রায় আয়ত্তে ছিল কিন্তু দুইটা সুযোগ মিস করলাম। সত্যি হতাশ যে আমরা এরকম সুযোগ কাজে লাগাতে পারিনি।’

প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের উন্নতির ছাপ ছিল স্পষ্ট। তৃতীয় ম্যাচে উন্নতি নয়, জয় চান অধিনায়ক,‘হয়তো বড় উন্নতি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা এখানে উন্নতি করতে আসিনি। আমরা এখানে ম্যাচ জিততে এসেছি।’

গত ম্যাচে মোস্তাফিজুর রহমান নিজের বোলিং শেষ করতে পারেননি। কাফ মাসলে টান লাগায় মাঠ থেকে উঠে যান। বিসিবির পাঠানো ভিডিওতে দেখা যায়, মোস্তাফিজ স্বাভাবিক চলাফেরা করছেন। তামিমও আগের দিন জানিয়েছেন, তৃতীয় ওয়ানডেতে পুরোপুরি ফিট মোস্তাফিজকেই পাওয়া যাবে।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট