28 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - আগস্ট ২০, ২০২৬
Bnanews24.com
Home » ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট ৩ মার্চ থেকে, চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট ৩ মার্চ থেকে, চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন


বিএনএ, ঢাকা: আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ঈদযাত্রায় নিয়মিত চলাচলকারী ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার অগ্রীম টিকিট বিক্রি হবে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত এবং ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত। শতভাগ টিকিট বিক্রয় হবে অনলাইনে।
গত ২২ ফেব্রুয়ারি  ঢাকায় রেলভবনের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ট্রেনযাত্রার এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে স্পেশাল ট্রেনসমূহ নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী বিভিন্ন রুটে পরিচালনা করা হবে:
ক্র: নং রুট ট্রেন নং ছাড়বে পৌছাবে

চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম ছাড়বে ১৫:৩০ চাঁদপুর পৌছাবে ২০:২০
চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর ছাড়বে ০৪:০০ চট্টগ্রাম পৌছাবে ০৮:৫০
২ ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা তিস্তা স্পেশাল-৩ ঢাকা ছাড়বে ০৯:৩০ দেওয়ানগঞ্জ পৌছাবে ১৫:৩০
তিস্তা স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ ছাড়বে ১৬:৩০ ঢাকা পৌছাবে ২২:১৫
৩ ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ভৈরববাজার ছাড়বে ০৬:০০ কিশোরগঞ্জ পৌছাবে ০৮:০০
শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ কিশোরগঞ্জ ছাড়বে ১২:০০ ভৈরববাজার পৌছাবে ১৪:০০
৪ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ময়মনসিংহ ছাড়বে ০৫:৪৫ কিশোরগঞ্জ পৌছাবে ০৮:৩০
শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ কিশোরগঞ্জ ছাড়বে ১২:০০ ময়মনসিংহ পৌছাবে ১৫:০০
৫ জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর ছাড়বে ১৯:০০ পার্বতীপুর পৌছাবে ০২:৩০
পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর ছাড়বে ০৮:১৫ জয়দেবপুর পৌছাবে ১৪:২০

ঈদের পর পার্বতীপুর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে ছাড়বে ০৮:১৫ টায়, পার্বতীপুর পৌছাবে ১৪:৫০ টায়,।
স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ছাড়বে ২২:২০ টায়,, জয়দেবপুর পৌছাবে ০৫:৪৫টায় ।

৩ মার্চ থেকে নিম্নোক্ত সূচি অনুযায়ী আন্তঃনগর ট্রেনের ঈদ অগ্রিম টিকেট বিক্রয় করা হবে। যাত্রী সাধারণের টিকেট ক্রয় সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট সকাল ৮ টা হতে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ১৪:০০ টা হতে ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈদ অগ্রীম টিকেট বিক্রয় সূচি
ক্রমিক নং টিকিট ইস্যুর তারিখ যে তারিখের অগ্রীম টিকিট ইস্যু করা হবে
১. ০৩/০৩/২০২৬ ১৩/০৩/২০২৬
২. ০৪/০৩/২০২৬ ১৪/০৩/২০২৬
৩. ০৫/০৩/২০২৬ ১৫/০৩/২০২৬
৪. ০৬/০৩/২০২৬ ১৬/০৩/২০২৬
৫. ০৭/০৩/২০২৬ ১৭/০৩/২০২৬
৬. ০৮/০৩/২০২৬ ১৮/০৩/২০২৬
৭. ০৯/০৩/২০২৬ ১৯/০৩/২০২৬

ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চ ২০২৬ তারিখের টিকিট বিক্রয় করা হবে। ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার শতভাগ টিকেট অনলাইনের মাধ্যমে বিক্রয় করতে হবে। একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার সর্বাধিক চারটি করে টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণী ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার হতে বিক্রয় করা হবে।

ঈদের ফেরত যাত্রার টিকিট উল্লিখিত তারিখ ছক অনুযায়ী যথারীতি সকাল ০৮:০০ টা হতে ইস্যু করা হবে:
ঈদ ফেরত টিকেট বিক্রয় সূচি
ক্রমিক নং টিকিট ইস্যুর তারিখ যে তারিখের অগ্রীম টিকিট ইস্যু করা হবে
১. ১৩/০৩/২০২৬ ২৩/০৩/২০২৬
২. ১৪/০৩/২০২৬ ২৪/০৩/২০২৬
৩. ১৫/০৩/২০২৬ ২৫/০৩/২০২৬
৪. ১৬/০৩/২০২৬ ২৬/০৩/২০২৬
৫. ১৭/০৩/২০২৬ ২৭/০৩/২০২৬
৬. ১৮/০৩/২০২৬ ২৮/০৩/২০২৬
৭. ১৯/০৩/২০২৬ ২৯/০৩/২০২৬

১৬ মার্চ থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হবে। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর রাখা হবে।

ঈদ-উল-ফিতরের দিন বিশেষ ব্যবস্থাপনায় কতিপয় মেইল এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। পবিত্র ঈদ-উল-ফিতর পূর্বে ১৯ মার্চ  রাত ০০:০১ টার পর হতে ঈদের দিন ১৮:০০ টা পর্যন্ত কন্টেইনার ও জ্বালানী তেলবাহী ট্রেন ব্যতীত অন্যান্য সকল গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।
ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‌্যাব এর সহযোগিতায় টিকেটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে।

টিকিটধারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুবিধার্থে ঈদের পূর্বে ১৬ মার্চ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত জয়দেবপুর স্টেশন হতে ঢাকামূখী এবং ঢাকা স্টেশন হতে জয়দেবপুরমূখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। একইভাবে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকা স্টেশন অভিমূখী এবং ঢাকা স্টেশন হতে বিমানবন্দর স্টেশন অভিমূখী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। আন্তঃনগর ট্রেনে চাহিদা ও প্রাপ্যতা অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

১৬ মার্চ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।

পবিত্র ঈদ উপলক্ষ্যে ঈদের ১০ (দশ) দিন পূর্বে এবং ঈদের পরে ১০ (দশ) দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না। সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফরম থেকে পরিচালনা করা হবে। —তথ্য বিবরণী

বিএনএ

Loading


শিরোনাম বিএনএ