27 C
আবহাওয়া
১২:১৬ অপরাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীকে সপরিবারে জামায়াতের ইফতারের দাওয়াত

প্রধানমন্ত্রীকে সপরিবারে জামায়াতের ইফতারের দাওয়াত


বিএনএ, ঢাকা: আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দাওয়াত দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে জামায়াতের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী খুব আন্তরিকতার সঙ্গেই এই দাওয়াত কবুল করেছেন এবং যাবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। আমাদের আমির টেলিফোনে আলাপের সময় সপরিবারে ওনার সম্মানিত স্ত্রী এবং সন্তানসহ সবাইকে আমন্ত্রিত হিসেবে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি।’

সাক্ষাৎকার চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মুঠোফোনের মাধ্যমে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এই নতুন ধারা দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে আরও শক্তিশালী করবে বলে প্রতিনিধি দলটি মনে করছে। ইফতার মাহফিলের এই আমন্ত্রণকে তারা রাজনৈতিক সম্প্রীতি স্থাপনের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

২৮ ফেব্রুয়ারির ওই ইফতার অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ