27 C
আবহাওয়া
১১:১০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

লোহাগাড়ায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

জাল নোট কারবারিতে লোহাগাড়ায় চবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মাহমুদুল হক (৬৬) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত কৃষক ওই এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে। লাঠি নিয়ে হামলার পর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মিশকাত হোসেন (১৬) নামের ওই কৃষকের স্কুলপড়ুয়া এক ছেলেও আহত হয়েছে।

নিহত কৃষকের স্ত্রী রহিমা বেগম জানান, মাহমুদুল হকের সঙ্গে তাঁর বড় ভাই মৃত মুহাম্মদ আলীর পরিবারের সদস্যদের বাড়ির পাশের একটি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে মুহাম্মদ আলীর দুই ছেলে মুজিবুর রহমান ও মোস্তাফিজুর রহমান ওই জায়গায় ঘর নির্মাণ করছিলেন। খবর পেয়ে মাহমুদুল হক স্থানীয় পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লেয়াকত আলীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় মুজিবুর, মোস্তাফিজুর ও তাঁদের ভাগনে মো. শাকিল লাঠি দিয়ে পিটিয়ে মাহমুদুলকে আহত করেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লেয়াকত বলেন, ‘জায়গা নিয়ে মাহমুদুল হকের সঙ্গে তাঁর ভাতিজাদের বিরোধ ছিল। সকালে কৃষক মাহমুদুল হক আমাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলাম। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি নিয়ে অতর্কিতভাবে মাহমুদুল হকের ওপর হামলা চালান। এতে মাহমুদুল হকের মৃত্যু হয়েছে।’

জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পুলিশ আইনগত পদক্ষেপ নেবে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা