26 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » রমজান মাসে ব্যাংকে লেনদেনে নতুন সময়সূচি নির্ধারণ

রমজান মাসে ব্যাংকে লেনদেনে নতুন সময়সূচি নির্ধারণ

রমজান মাসে ব্যাংকে লেনদেনে নতুন সময়সূচি নির্ধারণ

বিএনএ, ঢাকা: রমজান মাস উপলক্ষে ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী রমজানের পুরো মাসে ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মোট ৫ ঘণ্টা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে রমজানে ব্যাংকিং লেনদেনের নতুন এ সময়সূচি জানানো হয়।

সূত্র জানায়, নতুন নির্দেশনায় রমজানে লেনদেনের সময়সীমার পাশাপাশি ব্যাংকের অফিস সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা চারটা পর্যন্ত। এরমধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। বিরতির এ সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

বর্তমানে সূচিতে অফিস সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত আর সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত চলছে লেনদেন।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ
এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী