31 C
আবহাওয়া
১১:০৭ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নোমানের মৃত্যুতে বিএনপির শোক

নোমানের মৃত্যুতে বিএনপির শোক

দেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবেন নোমান: ডা. শাহাদাত

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা শোক ও সমবেদনা জানান।

এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল(ইন্নালিল্লাহি…রাজিউন) করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আজই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা থাকার কথা ছিল আবদুল্লাহ আল নোমানের। তার মৃত্যুর পর এ সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।

আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালী-বাকলিয়া আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। সে বার বিএনপি সরকার গঠন করলে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী নিযুক্ত ছিলেন। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।

তিনি ন্যাপ ভাসানি থেকে ১৯৮১ সালে বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ছিলেন।
বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় যুব দিবস ফের ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব : রাষ্ট্রদূত ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬