31 C
আবহাওয়া
৭:০৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » সিঙ্গাপুর গেলেন পিটার হাস

সিঙ্গাপুর গেলেন পিটার হাস


বিএনএ, ঢাকা: মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের মাঝেই ছুটি কাটাতে সিঙ্গাপুর গেলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২০মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানযোগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

জানা গেছে, মূলত আগে থেকেই ছুটি নেওয়া ছিল মার্কিন রাষ্ট্রদূতের। সেই ছুটি কাটাতেই ঢাকা ছেড়েছেন তিনি।

গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট এয়ারলাইন্সের মাইকেল শিফার নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল ঢাকায় এসেছেন। এতে ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ডিরেক্টর আইলিন লাউবেচার ও ইউএসএআইডির এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার রয়েছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর