24 C
আবহাওয়া
৭:৪২ পূর্বাহ্ণ - মে ১৪, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শক্তিশালী বোমা উদ্ধার

কক্সবাজারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শক্তিশালী বোমা উদ্ধার


বিএনএ, কক্সবাজার: রামুর উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি শক্তিশালী অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চরম  আতঙ্ক সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পুকুরপাড়ে প্রায় ১০–১৫ বছর আগে স্থানীয়রা একটি ভারী ধাতব বস্তু পানি থেকে তুলে পাড়ে রাখেন। দীর্ঘদিন ধরে কেউ এটিকে গুরুত্ব দেননি। ধারণা ছিল এটি কোনো পুরনো লোহার বস্তু।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বড় অবিস্ফোরিত বোমা। বোমাটিকে নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং চারপাশ ঘিরে ফেলা হয়েছে। সেনাবাহিনীকে অবহিত করলে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে।”

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ