29 C
আবহাওয়া
১২:৪৪ অপরাহ্ণ - মে ১৩, ২০২৬
Bnanews24.com
Home » সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ


বিএনএ, ক্রীড়া ডেস্ক : ২০২৬-এ মালদ্বীপকে হারিয়ে প্রথম সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ। রোববার থাইল্যান্ডে রাউন্ড রবিন লিগে মালদ্বীপকে ১৪-২ গোলে হারায় বাংলাদেশী প্রমীলারা।  ম্যাচের শুরুতেই গোল হজম করে খানিকটা চাপে পড়ে দল। কিন্তু ওই গোল হজম করেই যেন ঘুরে দাঁড়ায় সাবিনারা।

এরপর মালদ্বীপকে চেপে ধরে একের পর এক আক্রমণ চালায় বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন হ্যাটট্রিকসহ দুর্দান্ত পারফরম্যান্সে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত ১৪–২ গোলের বড় জয় তুলে নিয়ে প্রথম সাফ নারী ফুটসাল শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।

এর আগে টুর্নামেন্টের শুরুতেই ভারতকে ৩–১ গোলে হারিয়ে চমক দেখায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩–৩ গোলে ড্র করে কিছুটা বিপাকে পড়লেও এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দলটি।

পরের ম্যাচগুলোতে নেপালকে ৩–০, শ্রীলঙ্কাকে ৬–২ এবং পাকিস্তানকে ৯–১ গোলে বিধ্বস্ত করে সাবিনারা। সবশেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১২ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।

উল্লেখ্য, ফুটসাল একটি ফুটবল-ভিত্তিক ক্রীড়া, যা ফুটবল মাঠের চেয়ে ছোট একটি শক্ত মাঠে এবং প্রধানত অভ্যন্তরীণ মাঠে অনুষ্ঠিত হয়। এই ক্রীড়াকে সংক্ষিপ্ত স্তরের ফুটবল হিসেবে বিবেচনা করা হয়। এটি ৫ জনের দলের সমন্বয়ে অনুষ্ঠিত ফুটবল, যা অভ্যন্তরীণ ফুটবলের সাথে মিল রয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ