30 C
আবহাওয়া
১:৩৯ অপরাহ্ণ - মে ৮, ২০২৬
Bnanews24.com
Home » আজ চট্টগ্রামের পলোগ্রাউন্ডে তারেক রহমানের জনসভা

আজ চট্টগ্রামের পলোগ্রাউন্ডে তারেক রহমানের জনসভা


বিএনএ, ডেস্ক : আজ চট্টগ্রামের পলোগ্রাউন্ডে তারেক রহমানের নির্বাচনী জনসভা।  দীর্ঘ ২০ বছর পর শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছান। রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামসহ ৪ জেলায় ছয়টি নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি।

নগরীর পলোগ্রাউন্ডে সাড়ে ১১টার জনসভায় যোগ দেবেন তারেক রহমান। চট্টগ্রামে নির্বাচনি জনসভা শেষে বিকালে  ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকাল ৪টায় বক্তব্য রাখবেন।

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় তারেক রহমানের অংশ নেওয়ার কথা। কুমিল্লায় তিনি আরও দুটি জনসভা করবেন । এরপর ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ