28 C
আবহাওয়া
৩:৪২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরী

পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরী


বিএনএ, পটুয়াখালী: পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পায়রা বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়াল এডমিরাল গোলাম সাদেকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি।

রাষ্ট্রপতির আদেশে গত ১৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের প্রজ্ঞাপনে তাকে বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে আব্দুল্লাহ আল মামুন চৌধুরী চট্টগ্রামে নৌবাহিনীর এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন।

আর বিদায়ী চেয়ারম্যান গোলাম সাদেক বাংলাদেশ নৌ-বাহিনীতে ফিরে যাবেন।

পায়রা সমুদ্র বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান জানান, পায়রা বন্দরের বর্তমান চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক বাংলাদেশ নৌবাহিনীতে বদলি হয়েছেন। আর বাংলাদেশ নৌবাহিনী থেকে রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। আগামীকাল বিকাল ৪টায় বিদায়ী চেয়ারম্যান ও নতুন চেয়ারম্যান সাংবাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর আগে বিদায়ী চেয়ারম্যান তার দায়িত্ব বুঝিয়ে দেবেন।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা